Wandering Midget Damselfly(Agriocnemis pygmaea) [BN/EN]

avatar
Latin NameObservation DateLocation
Agriocnemis pygmaeaMay 03, 2026Purulia, Natore, Bangladesh

03/05/2026 While walking through the grass by the pond in the afternoon, my eyes suddenly caught sight of a very beautiful little insect. Its body color is as green as young grass, so it is quite difficult to distinguish it from a distance with the naked eye. In our rural language, we call it 'needlefly' or thin grasshopper.

০৩/০৫/২০২৬ দুপুরে পুকুরপাড়ে ঘাসের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ চোখ আটকে গেলো দারুণ সুন্দর একটা ছোট্ট পোকার দিকে। গায়ের রং একদম কচি ঘাসের মতো সবুজ, তাই দূর থেকে সাধারণ চোখে একে আলাদা করা বেশ কঠিন। আমাদের গ্রাম্য ভাষায় একে আমরা 'সুঁইপোকা' বা চিকন ফড়িং বলে থাকি।

​I took out my mobile phone from my pocket and zoomed in with the macro lens, and I saw that the insect was sitting with its wings folded together on its back. This is basically how they are identified. The common dragonfly sits with its wings spread, and these sit with their wings folded.

​পকেট থেকে মোবাইল বের করে ম্যাক্রো লেন্স দিয়ে জুম করতেই দেখলাম, পোকাটি তার ডানাগুলো পিঠের ওপর একসাথে গুটিয়ে বসে আছে। এটাই মূলত এদের চেনার উপায়। সাধারণ ফড়িং (Dragonfly) ডানা ছড়িয়ে বসে, আর এরা ডানা গুটিয়ে বসে।

After checking on Google Lens and iNaturalist, I found out that in English they are called Damselfly and the name of this particular insect is Wandering Midget (Agriocnemis pygmaea).
​There are more than 3,000 species of this damselfly or needlefly in the world. They are basically the younger cousins ​​of the common dragonfly😆😆.

গুগল লেন্স এবং iNaturalist-এ চেক করে জানলাম, ইংরেজিতে এদের Damselfly বলা হয় এবং এই নির্দিষ্ট পোকাটির নাম Wandering Midget (Agriocnemis pygmaea)।
​পৃথিবীতে এই ড্যামসেলফ্লাই বা সুঁইপোকার প্রায় ৩,০০০-এর বেশি প্রজাতি রয়েছে। এরা মূলত সাধারণ ড্রাগনফ্লাইয়ের ছোট খালাতো ভাই।

They are always seen in the grassy forests around ponds, canals, or any water bodies. Because their entire lives are spent around water.
​Despite looking so cute and small, they are very dangerous predators. When I was young, I thought they only lived by eating air, but they mainly hunt and eat mosquitoes, small flies, or other soft insects. Therefore, they are very useful in maintaining the balance of our environment, especially in reducing mosquitoes.

এদের সবসময় পুকুর, খাল-বিল বা যেকোনো জলাশয়ের আশেপাশের ঘাসবনেই বেশি দেখা যায়। কারণ এদের পুরো জীবনটাই পানিকে ঘিরে কাটে।
​দেখতে এত কিউট আর ছোট হলে কী হবে, এরা কিন্তু ভীষণ ভয়ংকর শিকারি।ছোট বেলায় ভাবতাম এরা মনে হয় শুধু বাতাস খেয়ে বেচে থাকে, কিন্তু এরা মূলত মশা, ছোট ছোট মাছি বা অন্যান্য নরম পোকা শিকার করে খায়। তাই আমাদের পরিবেশের ভারসাম্য রাখতে, বিশেষ করে মশা কমানোর ক্ষেত্রে এরা দারুণ উপকারী।

​Their life cycle or breeding process is completely different and exciting. When the male and female insects mate, they fly together and come very close to the water. Then the female insect carefully lays her eggs on some grass or aquatic plants just under the water. After a few days, the eggs hatch and the larvae come out.
​The most interesting thing is that their larvae do not live on the shore. They grow underwater, and while underwater, they breathe with gills like fish. There too, they are equally predatory, eating mosquito larvae or small water insects.

​এদের জীবনচক্র বা বংশবৃদ্ধির প্রক্রিয়াটা একদম আলাদা ও রোমাঞ্চকর। পুরুষ আর স্ত্রী পোকা যখন মিলিত হয়, তখন তারা একসাথে উড়ে উড়ে পানির খুব কাছাকাছি চলে আসে। এরপর স্ত্রী পোকাটি পানির ঠিক নিচে থাকা কোনো ঘাস বা জলজ উদ্ভিদের গায়ে খুব সাবধানে ডিম পাড়ে। কিছুদিন পর সেই ডিম ফুটে লার্ভা বের হয়।
​সবচেয়ে মজার ব্যাপার হলো, এদের লার্ভা কিন্তু ডাঙ্গায় থাকে না। এরা পানির নিচেই বড় হয়, পানির নিচে থাকা অবস্থায় এরা মাছের মতো ফুলকা দিয়ে শ্বাস নেয়। সেখানেও এরা সমান শিকারি, মশার লার্ভা বা পানির ছোট ছোট পোকা খেয়ে এরা বেঁচে থাকে।

After spending several months underwater, one day they emerge from the water on a blade of grass or a leaf of grass. Then their old shell bursts and this beautiful, full-fledged damselfly with wings comes out from inside its back.The diversity of the life of such a small insect would not have been known without macro photography.

এভাবে বেশ কয়েক মাস পানির নিচে কাটানোর পর, একদিন এরা ঘাসের ডগা বা কচুরিপানা বেয়ে পানির ওপরে উঠে আসে। এরপর তাদের পুরোনো খোলস ফেটে পিঠের ভেতর থেকে ডানাওয়ালা সুন্দর এই পূর্ণাঙ্গ সুঁইপোকা বেরিয়ে আসে।
​এত ছোট একটা পোকার জীবন যে এতটা বৈচিত্র্যময়, তা ম্যাক্রো ফটোগ্রাফি না করলে হয়তো জানাই হতো না।

I never thought that the details of the eyes and wings of this small insect sitting on the tip of the grass would be captured so beautifully by the lens. I hope you enjoy the pictures.

ঘাসের ডগায় বসা এই ছোট্ট পোকাটার চোখ আর ডানার ডিটেইলস লেন্সে এত দারুণভাবে ধরা পড়বে, তা আমি ভাবিনি। আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে।

It took me about 3 hours to create this post after reading about it from various sources including Google and Wikipedia.

Note: (All posts are written in Bengali and translated into English using Google Translate.)

.
.
.

Camera UsedSamsung SM-C973F
F-StopF2.4
ISO speedISO
Focal length26mm
FlashNo
Editing appMIX
PhotographyWandering Midget Damselfly (Agriocnemis pygmaea)
Photographer@mshbd
LocationPurulia,Natore,Bangladesh
Link to original community
https://www.inaturalist.org/observations/358209715
LatitudeLongitudeMap Link
24.336689.1158https://www.openstreetmap.org/?#map=12/24.3366/89.1158


0
0
0.000
2 comments
avatar

Congratulations @mshbd! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 3500 upvotes.
Your next target is to reach 3750 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Our Hive Power Delegations to the April PUM Winners
Feedback from the May Hive Power Up Day
Hive Power Up Month Challenge - April 2026 Winners List
0
0
0.000
avatar

Thanks for your contribution to the STEMsocial community. Feel free to join us on discord to get to know the rest of us!

Please consider delegating to the @stemsocial account (85% of the curation rewards are returned).

Consider setting @stemsocial as a beneficiary of this post's rewards if you would like to support the community and contribute to its mission of promoting science and education on Hive. 
 

0
0
0.000